Wednesday, 9 March 2011

A FORTRESS BY SEA




Was living in a dream,
Sporting nightingale tears,
Wearing a day long melancholy
And a distant music that soothes my ears.

Suddenly my path strucks a wall,
A wall that's very old,
I tried to find the entrance
Where memories were sold.

Saplings and grasses have covered it all,
With a feeling of gesture that creates a home,
Surprised and lost I stood by the wall,
Discovering a small way that leads to the dome.

It was a fortress,
A fortress by sea,
It forgot its history,
Its glory, its spree.

Standing in front of her monumental high,
I saw a sea that never can end,
Blue and grey ripples were rising, collapsing,
But there's a rhythm that I want to lend.

Enchanted with joy,
Aroused by her,
I sang a long prayer,
That crosses the bar.

Long after the moments,
As twilinght struck me,
All over a new spirit
Was possesed by thee.

But I then enjoyed,
Rejuvenated and quiet,
Selfishly leaving her in the dark,
I came down from that height.

On my way to the town,
Thought thousand times,
Should I go back and hug,
Those songs and rhymes.

Something inside me,
Pulled me away,
A call from my sweet home,
That made me do sway.

I returned to the niche,
A place that called home,
But if I get chance now,
Will definitely roam.

Around those places,
Those saplings and trees,
Where there I must find,
My fortress by sea.

Tuesday, 1 March 2011

আসবে বলেছ



















ভাবছি তোমায় একটা চিঠি লিখব
কিন্তু কি লিখব বুঝতে পারছি না
মাথার মধ্যে হাজার রকম চিন্তারা ভিড় করে আসছে,
চোখ চাইতে গিয়ে এক মায়াবী সকাল
বারান্দায় কারা যেন হাত ধুয়ে জল ছড়িয়েছে
চিলেকোঠা ঘর থেকে ধুনোর গন্ধ
একটা কাক অবাক চোখে তোমায় দেখতে গিয়ে হেসে ফেলল বোধ হয়
মোরামের রাস্তায় আবার ধুলোর ঘূর্ণি
ছাতে শুকোতে দেওয়া কাপড় হাওয়ার ছোঁয়ায় পাল তুলে ছুটেছে
অবাধ্য একটা ঘুড়ি ফরফর করে চক্কর খাচ্ছে মাথার ওপর
কোথায় যেন খঞ্জনি বাজছে,
এত কিছু কেন বুঝছি বল তো!


আজ তুমি আসবে বলেছ যে....


Sunday, 2 January 2011

অসুখ

দিন কে বলি রাত্রি ভালো,
রাত কে দেখাই ভোর,
বাঁচতে গিয়ে আজ যে আমি,
সুখের ঘরে চোর


আলতো হাতে জল মেখে যেই,
বসতে গেছি পাশে,
বন্ধ ঘরের অন্ধকারে,
গা গুলিয়ে আসে

ঝাপসা মতো সকাল হল,
স্নিগ্ধতা আজ ক্লান্ত,
রাতের শ্রমে সুন্দরী সে
আজকে হল শ্রান্ত


না পেয়ে আজ অন্য কিছু
নিজের ঘরে হানা,
রিক্ত হাতে শূন্য হয়ে
পাল্টানো বিছানা.........